‘বিগ বস’ ছাড়ছেন সালমান!

সংগৃহীত ছবি

সেই ২০১০ থেকে ২০২৫, ‘বিগ বস’ সঞ্চালনার ১৫ বছরের লম্বা সফর সালমান খানের। তার সঞ্চালনার কারণেই এই রিয়ালিটি শোটি সবার কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। সেই জনপ্রিয়তার কারণে ছোট পর্দা থেকে ওয়েব প্ল্যাটফরমেও যাত্রা শুরু করে এটি। দেখতে দেখতে সেই ওটিটি শোয়েরও চার বছর হয়ে গেছে।

তবে সেই শো থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সালমান! এমনটাই খবর ভারতীয় গণমাধ্যমের। 

‘বিগ বস ১৮’ শেষ হওয়ার পরেই শোনা গিয়েছিল, ছোট পর্দার সঞ্চালনায় আর নেই তিনি। শনিবারের খবর, ‘বিগ বস ওটিটি ৪’-এর সঞ্চালনাতেও আর থাকতে চাইছেন না ‘ভাইজান’।

বেশ শক্ত হাতেই শোটি সামলেছেন সালমান।সঞ্চালনার সময় তিনি কখনো কঠোর আবার কখনো কোমল। তার উপস্থিতি মাতিয়ে রেখেছে অংশগ্রহণকারীদের। একইভাবে তার সান্নিধ্য উপভোগ করেছেন রিয়ালিটি শোতে আসা তারকা অতিথিরাও। সেই তিনিই যদি না থাকেন, তাহলে ‘বিগ বস’ কি তার জৌলুস ধরে রাখতে পারবে? এমন প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে।

তাতে সালমান কতটা টলবেন, তা এখনই বলা যাচ্ছে না।

এত বছর থাকার পর কেনই বা সরে যেতে চাইছেন প্রযোজক-অভিনেতা, ওটিটি-তে তার পরিবর্তে সঞ্চালনা করবেন কে, সেটিই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। 

তবে সালমানের সরে যাওয়া নিয়ে আপাতত দুটি মত বলিউডের অন্দরে। এক, তিনি ‘বিগ বস ১৮’-র বেশ কিছু প্রতিযোগীর কাছ থেকে খারাপ ব্যবহার পেয়েছেন। তাদের আচরণে তিনি অসম্মানিত বোধ করেছেন।তার জন্যও হয়তো নিজেকে সরিয়ে নিতে চাইতে পারেন। দুই, একটানা একটি শোয়ের সঙ্গে থাকতে থাকতে দর্শকের সঙ্গে তিনিও হয়তো একঘেয়েমিতে ভুগতে পারেন। সেই সঙ্গে তার নিরাপত্তার বিষয়টিও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

জানা গেছে, ওটিটিতে সঞ্চালনার জন্য রোহিত শেঠি আর সোনু সুডের নাম ওঠে এসেছে। এর মধ্যে সোনু সুডের দিকে পাল্লা ভারী। তবে ছোট পর্দায় কে সঞ্চালনা করবেন সেটি এখনো জানা যায়নি। 
 

LEAVE A REPLY