এখন কেমন আছেন ফরিদা পারভীন?

সংগৃহীত ছবি

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির পর সংগীতশিল্পী ফরিদা পারভীনকে আইসিইউতে নেওয়া হয়েছিল। শারীরিক অবস্থা এখন কিছুটা স্থিতিশীল হওয়ায় তাকে কেবিনে রাখা হয়েছে বলে জানিয়েছেন তার মেয়ে জিহান ফারিহা।

তিনি গণমাধ্যমে জানান, তার মায়ের শারীরিক অবস্থা এখন বেশ ভালো। দ্রুতই তাকে বাসায় নেওয়া হবে।

ফারিহা বলেন, ‘বাড়তি সতর্কতার জন্য হাসপাতালে ভর্তির সময়ই আইসিইউতে নেওয়া হয়েছিল। এখন তেমন কোনো জটিলতা নেই।’

ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন। এর মধ্যে জ্বর ও নিউমোনিয়া হয়েছিল।

এখন তিনি স্ট্যাবল বলে জানান তার মেয়ে। 

একুশে পদকপ্রাপ্ত এই সংগীতশিল্পী বর্তমানে বক্ষব্যাধি, কিডনি এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আছেন। তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন ডা. আশীষ কুমার চক্রবর্তী।

LEAVE A REPLY