বাঁ দিক থেকে শন বেকার, ডেমি মুর, অ্যাড্রিয়েন ব্রডি ও জন এমন. চু
ক্যালিফোর্নিয়াার সান্তা মনিকায় অনুষ্ঠিত হয়ে গেল এর ৩০তম বার্ষিক ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডস। তারকাদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বছরের সেরা অভিনয়শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার। এবারের আসরে চলচ্চিত্র বিভাগে বাজিমাত করেছে ‘আনোরা’। সেরা ছবিসহ জিতে নিয়েছে বেশ কিছু পুরস্কার।
পাশাপাশি ‘এমিলিয়া পেরেজ’, ‘দ্য সাবস্ট্যান্স’ এবং ‘উইকেড’ তিনটি করে পুরস্কার অর্জন করে।
এবার পপিকে নিয়ে ওমর সানীর পোস্ট
এ বছর টিভি বিভাগে সিরিজ ‘শোগুন’ সর্বোচ্চ চারটি পুরস্কার জয় করেছে। এর মধ্যে সেরা ড্রামা সিরিজও অন্তর্ভুক্ত। সেরা অভিনেতা হিসেবে ‘শোগুন’-এর হিরোইুকি সানাডা পুরস্কৃত হন।
সেরা অভিনেত্রী হিসেবে ‘ম্যাটলক’-এর ক্যাথি বেইটস জয়ী হন।
নায়ক হতে পারেননি, হয়েছেন পুরোদস্তুর অভিনেতা
চলচ্চিত্রের সেরা অভিনেতা হিসেবে ‘দ্য ব্রুটালিস্ট’-এর অ্যাড্রিয়েন ব্রডি, সেরা অভিনেত্রী হিসেবে ‘দ্য সাবস্ট্যান্স’-এর ডেমি মূর পুরস্কৃত হন। সেরা সহ অভিনেত্রী হিসেবে ‘এমিলিয়া পেরেজ’-এর জোয়ে সালদানা এবং সেরা সহ অভিনেতা হিসেবে ‘এ রিয়াল পেইন’-এর কিয়ারান কুলকিন জয়ী হন। অনুষ্ঠানে অন্যান্য বিভাগে পুরস্কৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, ‘হ্যাকস’ সেরা কমেডি সিরিজ, ‘অ্যাডাম ব্রডি’ সেরা কমেডি সিরিজের অভিনেতা এবং ‘মাইকেল ইউরি’ সেরা কমেডি সিরিজের সহ অভিনেতা।
চলুন একনজরে দেখে নেওয়া যাক কারা পেল সেরার পুরষ্কার –
চলচ্চিত্র বিভাগে বিজয়ীদের তালিকা :
সেরা ছবি: আনোরা
সেরা অভিনেতা: অ্যাড্রিয়েন ব্রডি – দ্য ব্রুটালিস্ট
সেরা অভিনেত্রী: ডেমি মূর – দ্য সাবস্ট্যান্স
সেরা সহ অভিনেতা: কিয়ারান কুলকিন – এ রিয়াল পেইন
সেরা সহ অভিনেত্রী: জোয়ে সালদানা – এমিলিয়া পেরেজ
সেরা পরিচালক: জন এম. চু – উইকেড
সেরা মূল স্ক্রিপ্ট: কোরালি ফারগাত – দ্য সাবস্ট্যান্স
সেরা অভিযোজিত স্ক্রিপ্ট: পিটার স্ট্রঘান – কনক্লেভ
সেরা চিত্রগ্রহণ: নসফেরাতু
সেরা প্রোডাকশন ডিজাইন: উইকেড
সেরা এডিটিং: চ্যালেঞ্জার্স
সেরা কস্টিউম ডিজাইন: উইকেড
সেরা হেয়ার ও মেকআপ: দ্য সাবস্ট্যান্স
সেরা ভিজ্যুয়াল এফেক্টস: ডিউন: পার্ট টু
সেরা অ্যানিমেটেড ফিচার: দ্য ওয়াইল্ড রোবট
সেরা কমেডি: এ রিয়াল পেইন এবং ডেডপুল ও উইলভারাইন (যৌথ)
সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র: এমিলিয়া পেরেজ
সেরা গান: ‘এল মাল’ – এমিলিয়া পেরেজ
সেরা স্কোর: চ্যালেঞ্জার্স
টিভি বিভাগে বিজয়ীদের তালিকা :
সেরা ড্রামা সিরিজ: শোগুন
সেরা ড্রামা সিরিজে সেরা অভিনেতা: হিরোইুকি সানাডা – শোগুন
সেরা ড্রামা সিরিজে সেরা অভিনেত্রী: ক্যাথি বেইটস – ম্যাটলক
সেরা ড্রামা সিরিজে সেরা সহ অভিনেতা: তাদানোবু আসানো – শোগুন
সেরা ড্রামা সিরিজে সেরা সহ অভিনেত্রী: মোয়েকা হোশি – শোগুন
সেরা কমেডি সিরিজ: হ্যাকস
সেরা কমেডি সিরিজে সেরা অভিনেতা: অ্যাডাম ব্রডি – নোবডি ওয়ান্টস দিস
সেরা কমেডি সিরিজে সেরা অভিনেত্রী: জিন স্মার্ট – হ্যাকস
সেরা কমেডি সিরিজে সেরা সহ অভিনেতা: মাইকেল ইউরি – শ্রীঙ্কিং
সেরা কমেডি সিরিজে সেরা সহ অভিনেত্রী: হান্না আইনবাইন্ডার – হ্যাকস
সেরা সীমিত সিরিজ: বেবি রেইন্ডিয়ার
সেরা টেলিভিশন মুভি: রিবেল রিজ
সেরা সীমিত সিরিজে সেরা অভিনেতা: কলিন ফারেল – দ্য পেঙ্গুইন
সেরা সীমিত সিরিজে সেরা অভিনেত্রী: ক্রিস্টিন মিলিওটি – দ্য পেঙ্গুইন
সেরা সীমিত সিরিজে সেরা সহ অভিনেতা: লিভ শ্রীবার – দ্য পারফেক্ট কাপল
সেরা সীমিত সিরিজে সেরা সহ অভিনেত্রী: জেসিকা গুনিং – বেবি রেইন্ডিয়ার
সেরা বিদেশী ভাষার টিভি সিরিজ: স্কুইড গেম
সেরা অ্যানিমেটেড সিরিজ: এক্স-ম্যান ’৯৭
সেরা টক শো: জন মুলানি প্রেজেন্টস: এভরিবডি’স ইন এলএ
সেরা কমেডি স্পেশাল: আলি ওয়ং: সিঙ্গেল লেডি










































