দুপুর থেকে ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

লাইন মেরামত কাজের জন্য ঢাকার কেরানীগঞ্জের আটিবাজারসহ বেশ কয়েকটি এলাকায় আজ মঙ্গলবার দুপুর ১টা থেকে ৯ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ। 

মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, আমিন বাজার ডিআরএস থেকে হাজারীবাগ ডিআরএসগামী ১২”×১৫০ পিএসআইজি বিতরণ লাইনের সালেহপুর সংলগ্ন স্থানে লিকেজ মেরামতের কাজের জন্য মঙ্গলবার দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলামোড়া, আটিবাজার, কলাতিয়া, হজরতপুর ও মাঝেরচর এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে এর আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

LEAVE A REPLY