অবসাদে ক্লান্ত হয়ে পড়তেন দীপিকা, এরপর যা করলেন অভিনেত্রী

সংগৃহীত ছবি

‘ওম শান্তি ওম’ দিয়ে শুরু, এরপর ১৮ বছরে উপহার দিয়েছেন বহু সুপারহিট সিনেমা। এই মুহূর্তে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

২০১৪ সাল ক্যারিয়ারের ভালো সময়। একের পর এক সিনেমাতে অভিনয়ের অফার পাচ্ছিলেন দীপিকা।

সব কিছুই ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করেই মানসিক অবসাদ জেঁকে বসে অভিনেত্রীর শরীরে।

দীপিকা বলেছিলেন, ‘তখন ভীষণ ক্লান্ত লাগত। অল্প কাজেই ক্লান্ত হয়ে পড়ছিলাম। কিন্তু কাজ করা থামাইনি।

কোথায় সমস্যা হচ্ছে, সেটা বুঝতে পারছিলাম না।’

সেই সময় এক দিন সকালে আচমকা শরীর খারাপ হয়ে যায় তার। কী করবেন বুঝতে পারছিলেন না। বাবা-মায়ের জোরাজুরিতেই মনোবিদের কাছে যান।

সেখানে গিয়ে জানতে পারেন, এক গভীর অবসাদ জেঁকে বসেছে শরীরে এবং মনে। 

বুঝতে পারেন অবসাদের কারণে শারীরিক নানা সমস্যা তৈরি হচ্ছে তার। সুস্থ হতে চাইলে প্রথমে অবসাদ মুক্ত হতে হবে। এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাওয়ার পরেই দীপিকা বুঝতে পারেন যে মানসিক স্বাস্থ্য নিয়েও কথা বলা জরুরি।

LEAVE A REPLY