ফিলিপাইনে নিখোঁজ যুদ্ধবিমানের খোঁজ মিলেছে

ছবিসূত্র : ফেসবুক থেকে সংগৃহীত

দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশে বিদ্রোহবিরোধী অভিযানের সময় ফিলিপাইনের বিমানবাহিনীর দুই পাইলট বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। আজ বুধবার সামরিক কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। 

বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল কনসুয়েলো ক্যাস্তিলো বলেন, যুদ্ধবিমানটি লক্ষ্যবস্তুর দিকে যাওয়ার পথে ‘ভূখণ্ডের ওপর দিয়ে’ উড়ছিল এবং ‘স্থল বাহিনীর সহায়তায় রাত্রিকালীন কৌশলগত অভিযানের’ সময় এটি নিখোঁজ হয়।

দুর্ঘটনাটি কখন ঘটেছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় তবে ফিলিপাইনের বিমানবাহিনী জানিয়েছে, গতকাল ৪ মার্চ মধ্যরাতের দিকে বুকিডন প্রদেশে অভিযানে যাওয়া অন্যান্য বিমানের সঙ্গে এফএ-৫০ যুদ্ধবিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এ ঘটনার পরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়।

সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও অঞ্চলের কালাতুঙ্গান পাহাড়ে জেট যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ এবং দুই পাইলটকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

বিমান বাহিনীর মুখপাত্র কনসুয়েলো ক্যাস্টিলো ভার্চুয়াল ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য তদন্ত চলছে। ধ্বংসাবশেষটি দেখে দুর্ঘটনা বলেই প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে।

’ দুর্ঘটনার পর দক্ষিণ কোরিয়ার তৈরি বাকি ১১টি এফএ-৫০ জেটের অভিযান বাতিল করা হয়েছে বলে ক্যাস্টিলো জানান।

দক্ষিণ চীন সাগরে চীনের বিরুদ্ধে সামুদ্রিক সীমান্ত রক্ষার জন্য অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সামরিক আধুনিকীকরণ কর্মসূচির অংশ হিসেবে ২০১৪ সালে দক্ষিণ কোরিয়া থেকে ১২টি এফএ-৫০ বিমান কেনে ফিলিপাইন।

সূত্র : রয়টার্স

LEAVE A REPLY