মুখ থুবড়ে পড়েছিল ‘জিগরা’, ব্যর্থতা স্বীকার করলেন আলিয়া

সংগৃহীত ছবি

গেল বছরের অক্টোবরে মুক্তি পাওয়া ‘জিগরা’ সিনেমাটি নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল সিনে মহলে। ফাঁকা প্রেক্ষাগৃহ, নেই দর্শক; যার ফলে বক্স অফিসে ব্যর্থ। সঙ্গে নানা সমালোচনায় মেতে ছিল নেটিজেনরা। 

পরিচালক ভাসন বালার দাবি ছিল, বক্স অফিসে ছবিকে সফল করা তার দায়িত্বের মধ্যে পড়ে।

কোথায় গলদ রয়ে গিয়েছিল তা বিশ্লেষণ করা প্রয়োজন বলে মন্তব্য করেছিলেন তিনি। এ বার এই ছবি নিয়ে মুখ খুললেন আলিয়া।

সেসময় পরিচালক মন্তব্য করলেও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানান নি এর নায়িকা ও প্রযোজক আলিয়া ভাট। অবশেষে সেই ব্যর্থতা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।

Riveting Clicks Of Alia Bhatt's in strapless dress | Riveting Clicks Of  Alia Bhatt's in strapless dress

সম্প্রতি এক সাক্ষাতকারে অভিনেত্রীর স্বপ্ন কী জানতে চাওয়া হলে এর উত্তরে আলিয়া ভাট বলেন, ‘আমার মনে হয়, অভিনয় করে আমি কখনও তৃপ্তি পাই না। আর আমার এই ভাবনাটা ভালোই লাগে। গত বছর আমার একটা ছবি একেবারেই আশানুরূপ ফল করতে পারেনি। এই ঘটনাটাই আমাকে শক্তি জুগিয়েছে যে আরও ভালো কাজ করতে হবে।

বার বার চেষ্টা করে যেতে চান আলিয়া। স্পষ্টতই বললেন, এই ধরনের ব্যর্থতা তাকে আরও উৎসাহী করে তোলে। আর এটাই তার পেশাদারিত্বের স্বপ্ন।

প্রসঙ্গত, ‘জিগরা’ নির্মিত হয়েছে এক ভাই-বোনের কাহিনি ঘিরে। এতে বোনের চরিত্রে অভিনয় করেন আলিয়া।

আলিয়ার ভাইয়ের চরিত্রে ছিলেন বেদাঙ্গ রায়না।

LEAVE A REPLY