সংগৃহীত ছবি
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের শিশু বিভাগের নিবিড় পরিচর্যাকেন্দ্রে লাইফ সাপোর্টে থাকাবস্থায় মৃত্যু হয় মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে।
আছিয়ার মৃত্যুতে শোকাহত গোটা দেশের মানুষ। সাধারন মানুষের পাশাপাশি প্রতিক্রিয়া জানাচ্ছেন বিনোদন জগতের তারকারাও।
সেই সঙ্গে চাইছেন ধর্ষকের দ্রুত বিচার।
সামাজিক মাধ্যম ফেসবুকের একটি পোস্টে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, আছিয়ার মৃত্যু শুধুই একটা মৃত্যু নয়। বাংলাদেশের প্রতিটি শিশুর প্রতিটি নারীর আজীবনের অভিশাপ।
এর পর তিনি বলেন, প্রতিটা সুস্থ পুরুষের নিজের মেয়ের কাছে আমৃত্যু ছোট হয়ে থাকা।
শাহরিয়ার নাজিম জয় ছাড়াও প্রতিবাদ জানিয়ে ধর্ষকের দ্রুত বিচার চেয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা নিলয় আলমগীর, ফারহান আহমেদ জোভান, জায়েদ খান, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, শাহনাজ খুশিসহ আরও অনেকেই।











































