‘মানুষের কমেন্ট দেখে মনে হচ্ছে পিকআপ না বউ লাগবে’

সংগৃহীত ছবি

অভিনয়ের বাইরে সামাজিক যোগাযগ মাধ্যমেও সরব তাসনিয়া ফারিণ। কাজের খবরের পাশাপাশি মাঝেমধ্যেই নিজের ভাল লাগার নানান খবরও অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেই ছবিতে ফারিণকে দেখা গেছে খোলা চুলে মিষ্টি হাসিতে।

 ছবিটির সঙ্গে তিনি ক্যাপশনে জুড়ে দেন, ‘মানুষের কমেন্ট দেখে মনে হচ্ছে পিকআপ না বউ লাগবে।’ 

May be an image of 1 person and smiling

অভিনেত্রীর মিষ্টি হাসির প্রশংসার পাশাপাশি ক্যাপশনের জন্য নানারকম হাস্যরসাত্মক মন্তব্যও পাচ্ছেন তিনি। একজন লিখেছেন, অসাধারণ হয়েছে হাসিটা। আরেকজন লিখেন, পিকআপ তো লাগবেই, কিন্তু সেটা বউ নিতে যাওয়ার জন্য! এটাই তো আসল প্ল্যান, বুঝলেন কিনা? এর পর সেই মন্তব্যে প্রতিক্রিয়াও দেন ফারিণ।

লিখেন, হাহা। 

সদ্যই উন্মুক্ত হয়েছে ফারিণের নাটক ‘পিকআপ লাগবে’। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় এতে অভিনেত্রীর বিপরীতে ছিলেন ইয়াশ রোহান।

LEAVE A REPLY