শাকিব খানের মতো হতে চান ভাবনা

আশনা হাবিব ভাবনা ও শাকিব খান

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘বরবাদ’। মুক্তির পর থেকে হইচই ফেলে দিয়েছে চারদিকে। এ সিনেমার মাধ্যমে দেশীয় চলচ্চিত্রকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন শাকিব খান। বর্তমানে বিশ্বের বেশ কয়েকটি চলছে ‘বরবাদ’।

বরবাদের সাফল্যে এখন তুমুল আলোচিত দেশের শীর্ষ সুপারস্টার শাকিব খান। বিগত কয়েক বছরে একের পর এক দুর্দান্ত সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। তাই শোবিজ অঙ্গনের সবাই এখন শাকিব খানের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন। যে দলে আছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, তিনি শাকিব খানের সঙ্গে কাজ করতে চান। শুধু শাকিবের সঙ্গে অভিনয়ই নয়, ব্যক্তিগত জীবনে শাকিবের মতোই হতে চান এ অভিনেত্রী। 
 
শাকিবের ব্যক্তিত্বের প্রশংসা করে ভাবনা বলেন, ‘শাকিবকে বিজ্ঞাপনে দেখবেন না, কোনো ইন্টারভিউয়ে দেখবেন না, কারণ তিনি এতটা এভেলেইবল না। তাকে সব জায়গায় পাওয়া যায় না।

নায়ককে সবসময় আড়ালেই থাকতে হয়। কারণ দর্শক যখন টিকেট কেটে সিনেমা হলে যাবেন, তখন এমন কাউকেই দেখতে যাবেন যাকে সচারচর দেখা যায় না।’

শাকিব খানের মতো হতে চান উল্লেখ করে ভাবনা বলেন, ‘আমি না, শাকিব খানের মতোই হতে চাই। যে কারণে তিন বছর ধরে নাটক বা ছোট পর্দায় কাজ করছি না। সিনেমার প্রস্তুতি নিচ্ছি।এমনকি কোথাও ইন্টারভিউও দিচ্ছি না।’

সবশেষে শাকিবের সঙ্গে কাজ করার ইচ্ছা পোষন করে অভিনেত্রী বলেন, ‘বরবাদ সিনেমায় শাকিবের লুক ছিল সুপারব। আমি নিজেও কখনো সুযোগ পেলে তার নায়িকা হতে চাইবো।’

বরবাদের সাফল্যে এখন তুমুল আলোচিত দেশের শীর্ষ সুপারস্টার শাকিব খান। ক্যারিয়ারে একের পর এক দুর্দান্ত সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। দীর্ঘ তিন যুগ ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ইন্ডাস্ট্রিতে। নিজেকে বহুবার ভেঙেছেন, আবার গড়েছেন নতুন করে। সর্বশেষ বরবাদে নিজেকে হাজির করেছেন ভিন্নরুপে। যা শুধু প্রশংসাই নয়, গড়েছে আয়ের রেকর্ডও।

LEAVE A REPLY