ত্রিদেশীয় টুর্নামেন্টে খেলতে জর্ডানে আফঈদারা

দুটি প্রীতি ম্যাচ খেলতে সোমবার জর্ডানে গেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেখানে পিটার বাটলারের শিষ্যরা স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবেন।

এরপর আগামী মাসে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। ৩০ সদস্যের বাংলাদেশ দলে ফুটবলার রয়েছেন ২৩ জন। বাকি সাতজন কোচিং স্টাফ। ৩১ মে ইন্দোনেশিয়া ও ৩ জুন জর্ডানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

জর্ডানে প্রীতি ম্যাচের পর বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নেবে। সেখানে বাংলাদেশ সি-গ্রুপে অবস্থান করছে। আফঈদা খন্দকারদের প্রতিপক্ষ মিয়ানমার, বাহরাইরান ও তুর্কমেনিস্তান। বাছাই শুরু হবে ২৩ জুন।

LEAVE A REPLY