ভাঙল অভিনেত্রীর ১৬ বছরের সংসার

সংগৃহীত ছবি

দীর্ঘ ১৬ বছরের দাম্পত্যজীবনের ইতি টেনেছেন ভারতীয় অভিনেত্রী লতা সাবরেওয়াল। এক বিবৃতির মাধ্যমে এমন ঘোষণা দেন ধারাবাহিক ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হে’, ‘বিবাহ’ সিনেমার এ অভিনেত্রী। জানিয়েছেন, স্বামী সঞ্জীব শেঠের সঙ্গে আর থাকছেন না, আলাদা হয়ে গেছেন তিনি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে অভিনেত্রী লেখেন, ‘দীর্ঘদিন নীরবতার পর… আমি আমার স্বামীর থেকে আলাদা হয়ে গিয়েছি।

আমাকে একটি সুন্দর পুত্র দেওয়ার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার ভবিষ্যৎ জীবনের জন্য তাকে শুভ কামনা জানাচ্ছি। সবাইকে অনুরোধ করব—আমার ও আমার পরিবারের মানসিক শান্তির কথা বিবেচনা করে কেউ এ বিষয়ে প্রশ্ন করবেন না বা ফোন করবেন না। ধন্যবাদ।

টেলিভিশনের দীর্ঘদিন চলা ধারাবাহিক ‘ইয়ে রিশতা ক্যা কহলাতা হ্যায়’-এ অক্ষরার (হিনা খানের চরিত্র) বাবা-মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন লতা ও সঞ্জীব। সেখান থেকেই সম্পর্ক গড়ে ওঠে, ২০০৯ সালে তাঁরা বিয়ে করেন। তাঁদের একটি ছেলে আছে—আরভ।

তবে সঞ্জীবের এটি প্রথম বিয়ে নয়।

১৯৯৩ সালে রেশম টিপনিসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। ২০০৪ সালে সেই বিয়ে ভেঙে যায়। রেশম এবং সঞ্জীবের দুই ছেলে মেয়ে, ঋষিকা এবং মানব।

টেলিভিশনের কাজ ছাড়াও ইশক ভিশক, বিবাহ এবং প্রেম রতন ধন পায়ো এর মতো বেশ কয়েকটি বলিউড ছবিতেও কাজ করেছেন লতা সাবরেওয়াল। তিনি ইশক মে মারজাওয়ান, ঘর এক স্বপ্না এবং নাগিনসহ আরো বেশ কয়েকটি টেলিভিশন অনুষ্ঠানের অংশ ছিলেন।

তবে ২০২১ সালে তিনি ধারাবাহিক থেকে বিদায় নেন।

LEAVE A REPLY