হঠাৎ সৌরভ গাঙ্গুলির বাড়িতে কেন সারা-আদিত্য?

সংগৃহীত ছবি

ঘড়ির কাঁটায় তখন রাত ১১টা। গতকাল বৃহস্পতিবার সৌরভ গাঙ্গুলির বাড়ি থেকে নৈশভোজ সেরে বের হচ্ছেন আদিত্য রায় কাপুর ও সারা আলি খান। সাবেক ক্রিকেট তারকার বাড়ির আতিথেয়তায় মুগ্ধ বলিউডের দুই তারকা। 

জানা গেছে, তাদের আসন্ন সিনেমা ‘মেট্রো…. ইন দিনো’-র প্রচারে এসেছিলেন সারা-আদিত্য।

কলকাতার ‘মহারাজ’-এর সঙ্গে কী কথা হলো সারা-আদিত্যের, এমন প্রশ্নে অভিনেতা বললেন, ‘দাদা মানেই ক্রিকেট। ২২ গজের অনেক গল্প শুনলাম। শুনতে শুনতে গায়ে কাঁটা দিচ্ছিল।’ 

এরপর তাকে থামিয়ে দিয়ে সারা আলি বলেন, ‘আমার ঠাকুরদা ক্রিকেটার।

ক্রিকেট আমার রক্তে। আজ ইডেনে গিয়েছিলাম। এই স্মৃতি মনে থেকে যাবে।’

অভিনেত্রী যোগ করে আরো বললেন, ‘দাদার বাড়ির রান্না যেমন ভালো তেমনি ভালো পরিবারের প্রত্যেকে।

উনার কাছ থেকে আমার ঠাকুমা শর্মিলা ঠাকুর, দাদু মনসুর আলি খান পতৌদির ভালোবাসার গল্প শুনলাম। মন ভরে গেল।’

‘মেট্রো…. ইন দিনো’ ছবিতে চার জোড়া দম্পতির গল্প বলেছেন পরিচালক অনুরাগ বসু। তাদের মধ্যে অন্যতম জুটি সারা-আদিত্য। পরিচালকের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তাদের ভাষ্য, ‘অসাধারণ! অনুরাগদার মতো এত বড় মাপের পরিচালক আমাদের বেছেছেন, আমরা কৃতজ্ঞ।


LEAVE A REPLY