পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

দক্ষিণি তারকা বিজয় দেবেরাকোন্ডার নতুন পিরিয়ড অ্যাকশন ড্রামা ‘রাণাবালী’র মুক্তির তারিখ পিছিয়েছে। সেপ্টেম্বরের বদলে সিনেমাটি আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ছবিটির একটি নতুন পোস্টার শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন বিজয় নিজেই।

প্রকাশিত পোস্টারে বিজয়কে উনিশ শতকের আবহ অনুযায়ী গোঁফওয়ালা ও রুক্ষ লুকে দেখা গেছে। রাহুল সাংকৃত্যয়ন পরিচালিত এই সিনেমাটির গল্প ১৮৫৪ থেকে ১৮৭৮ সালের ব্রিটিশ শাসিত দক্ষিণ ভারতের ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি, যেখানে স্থানীয় জনগোষ্ঠীর ওপর ব্রিটিশদের অর্থনৈতিক নীতি এবং খরার প্রভাব ফুটিয়ে তোলা হয়েছে।

‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর পর এই ছবির মাধ্যমে বিজয়ের সঙ্গে আবার জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা।ছবিতে তিনি বিজয়ের চরিত্রের স্ত্রী ‘জয়াম্মা’র ভূমিকায় অভিনয় করছেন। এ ছাড়া ‘দ্য মামি’ খ্যাত হলিউড অভিনেতা আর্নল্ড ভসলোকে দেখা যাবে খলনায়কের চরিত্রে। দশেরা উপলক্ষে ছবিটি বিশ্বজুড়ে একাধিক ভাষায় মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

LEAVE A REPLY