প্রিয়জন হারালেন আল্লু অর্জুন, শুটিং রেখে ফিরছেন রাম চরণও

সংগৃহীত ছবি

‘পুষ্পা ২’ মুক্তির পর একের পর এক ঝড় বয়ে গেছে আল্লু অর্জুনের ওপর দিয়ে। জেলেও কাটাতে হয়েছিল এক রাত। সেই রেশ কাটতে না কাটতেই ফের বিপদ। কাছের মানুষ হারালেন অভিনেতা।

অভিনেতার ঠাকুমা আল্লু কনকারত্নম মারা গেছেন। আল্লুর খুব কাছের এবং প্রিয় মানুষ ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪। তার প্রয়াণে শোকস্তব্ধ অভিনেতা।

আল্লু এই মুহূর্তে পরিচালক অ্যাটলি কুমারের সঙ্গে তার আগামী ছবির শুটিং করছেন। খবরটি শোনার পর শুটিং রেখে তিনি ফিরেছেন হায়দরাবাদে, সেখানেই তার ঠাকুমার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে। 

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেখা যায় আল্লুকে। একেবারে থমথমে মুখ।

আল্লুর চাচাতো ভাই রাম চরণও খবর পেয়ে শুটিং রেখে সঙ্গে সঙ্গে হায়দরাবাদে ফিরেছেন বলে জানা গেছে। 

যখন ‘পুষ্পা ২’ মুক্তির পর এক রাত জেলে কাটাতে হয় আল্লুকে, সেই সময় নাতি বাড়ি ফিরতেই নাতির নজর ছাড়ানোর মতো নানা নিয়ম সেরেছিলেন ঠাকুমা। স্বাভাবিকভাবে এমন অবস্থায় শোকের ছায়া গোটা পরিবারে।

LEAVE A REPLY