সংগৃহীত ছবি
ফারাহ খান পরিচালিত প্রথম সিনেমা ‘ম্যাঁয় হুঁ না’-তে শাহরুখ খানের সঙ্গে দেখা গিয়েছিল অমৃতা রাওকে। শুটিং সেটে অমৃতাকে প্রচণ্ড উৎসাহ দিতেন শাহরুখ। তার উপদেশে অভিনেত্রীর জীবন অনেকটাই বদলে গিয়েছিল বলে জানান অমৃতা। ২০ বছর আগে দেওয়া শাহরুখের সে উপদেশ এখনও অক্ষরে অক্ষরে মনে রেখেছেন তিনি।
ফারাহর সিনেমার শুটিংয়ের মাঝে কিছু দিনের বিরতি ছিল। সেই সময় অন্য একটি ছবির শুট করছিলেন শাহরুখ। তখনই অমৃতা ও তার মাকে ডেকেছিলেন নায়ক। মায়ের সামনেই মেয়ে অমৃতার প্রশংসা করেন অভিনেতা।
অমৃতা সম্পর্কে তার মাকে শাহরুখ বলেছিলেন, তার মধ্যে তারকা হয়ে ওঠার ক্ষমতা রয়েছে ।
উপদেশ প্রসঙ্গে নায়িকা বলেন, “শাহরুখ বলেছিলেন, ২০০টা ছবির প্রস্তাব আসবে, কিন্তু তার থেকে বেছে দু’টো করতে হবে। তার মধ্যে সেই একটা ছবি থাকবে যা দেখার জন্য দর্শক বসে থাকবে। আমি এখনও ছবি সাইন করার সময় সেটাই মাথায় রাখি।
সেই কারণেই আমি এত বেছে কাজ করি।”
কাজের ক্ষেত্রে অমৃতাকে সম্প্রতি অক্ষয় কুমারের সঙ্গে ‘জলি এলএলবি ৩’-এ দেখা গেছে।








































