এ কী হাল বাদশার?

সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি শেয়ার করেছেন বলিউড র‍্যাপার বাদশা, যেখানে দেখা যাচ্ছে চোখে গুরুতর চোট পেয়েছেন তিনি। এক চোখ ফুলে ঢোল হয়ে আছে, পরের ছবিতে দেখা যাচ্ছে চোখে ব্যান্ডেজ। মন্তব্যের ঘরে উদ্বেগ প্রকাশ করেছেন তার অনুগামীরা।

ছবি দুটি পোস্ট করেন বাদশা লিখেন, “যে ভাবে অবতারজির ‘মুক্কা’ লাগে।

” 

কিছুদিন আগেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে শাহরুখ পুত্র আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’। যেখানে এক ঝাঁক তারকার পাশাপাশি দেখা গেছে র‍্যাপার বাদশাকেও।

সিরিজে মনোজ পাহওয়ার সঙ্গে লড়াই করতে দেখা যায় তাকে। মনোজের চরিত্রের নাম ছিল অবতার।

সেই দৃশ্যেরই একটি ছবি বাদশা পোস্ট করেছেন বলে মনে করা হচ্ছে।

যদিও বাদশার পোস্ট দেখে আতঙ্কে অনুরাগীরা। অনেকেই জানতে চেয়েছেন কী হয়েছে তার, কীভাবে এত আঘাত পেলেন? কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন শিল্পী নিজেই। তাতে বলাই যায়, এই ছবি নতুন নয়, চিন্তারও নয়।

LEAVE A REPLY