মিরপুর টেস্ট পঞ্চম দিনে যাবে আশা করেননি শান্ত

ফলটা প্রত্যাশিতই ছিল। তবে মিরপুরে বাংলাদেশের ২১৭ রানের জয়ে একটু অবাক হয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশি অধিনায়কের অবাকের বিষয় অবশ্য মিরপুরের উইকেট।

দ্বিতীয় টেস্টের ফল শেষ দিনে আসবে শান্ত সেটা আশা করেননি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘অবশ্যই ভালো লাগছে। তবে সত্যি বলতে আমরাও আশা করিনি। বাট পাঁচ দিন গিয়েছে, কষ্ট করে এই ইনিংসে ১০টা উইকেট নেওয়া লাগছে এটাই আসলে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য এবং আমরা প্রত্যেকে খুব উপভোগ করেছি এই টেস্ট ম্যাচটি।’

পরিসংখ্যানও শান্তর কথার প্রতিধ্বনিই করছে।

এই টেস্টের আগে মিরপুরে পাঁচ দিনে ফল এসেছে আজ থেকে ৩ বছর আগে। ২০২২ সালের সেই টেস্টে ১০ উইকেটের জয় পেয়েছিল শ্রীলঙ্কা। মাঝের ৫ টেস্ট চার দিনেই শেষ হয়েছে। সে যাই হোক এ টেস্ট জিতে প্রতিপক্ষ আয়ারল্যান্ডকে দুই টেস্টের সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ।

পঞ্চম দিনে মিরপুর টেস্ট যাওয়ায় আয়ারল্যান্ডের প্রশংসা করেছেন শান্ত। সঙ্গে এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য জানিয়ে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘এটাই তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য, আমার মনে হয় যে ছোট দল বড় দল বলে আসলে কিছু নাই। ওরা খুবই ভালো ক্রিকেট খেলেছে, এটা মানতেই হবে।’

LEAVE A REPLY