প্রতীকী ছবি
২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে এই ফল প্রকাশ করা হয়। এবার পাসের হার ৬৬.৫৭ শতাংশ।
এবার দেশসেরা হয়েছেন জাহাঙ্গীর আলম শান্ত নামের এক পরীক্ষার্থী।
তার রোল নম্বর-2413671। তিনি রাজধানী ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন। তার প্রাপ্ত নম্বর ৯১.২৫।
এবারের ভর্তি পরীক্ষায় অবতীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৪০ জন (৯৮.২১%)।
অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১৯২ জন (১.৭৯%) জন। আর বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা দুজন।
ভর্তি পরীক্ষায় মোট পাসকৃত পরীক্ষার্থীর সংখ্যা ৮১ হাজার ৬৪২ জন (৬৬.৫৭%), যাদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন (৩৮.১৩%) এবং নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন (৬১.৮৭%)।











































