বিশ্বকাপে আর্জেন্টিনার ২৬ জন : কারা নিশ্চিত, কারা লড়াইয়ে, আর কারা বাদ

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে আর কয়েক মাস বাকি। সময় যত এগোচ্ছে, ততই পরিষ্কার হয়ে উঠছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াডের চেহারা। যদিও শেষ মুহূর্তে চোট, ফর্মের ওঠানামা কিংবা তরুণদের চমক সব হিসাবই পাল্টে দিতে পারে, তবু বর্তমান পারফরম্যান্স ও কোচিং স্টাফের পরিকল্পনা অনুযায়ী একটি শক্ত প্রাথমিক তালিকা দাঁড়িয়ে গেছে।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডের একটি প্রাথমিক তালিকা ইতিমধ্যে প্রস্তুত।

এর মধ্যে ২০ জন খেলোয়াড়ের জায়গা প্রায় নিশ্চিত। বাকি ছয়টি স্থানের জন্য চলছে তুমুল প্রতিযোগিতা।

প্রায় নিশ্চিত ২০ জন

বড় কোনো অঘটন না ঘটলে এই ফুটবলারদের বিশ্বকাপ স্কোয়াডে দেখা যাওয়াই নিশ্চিত। তারা ইতিমধ্যে দলের অংশ, অভিজ্ঞ, কিংবা অবস্থানে খুব শক্ত।

গোলরক্ষক :
এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ, জেরোনিমো রুলি

ডিফেন্ডার :
নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো

মিডফিল্ডার :
রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, জুলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ

ফরোয়ার্ড :
লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা। 

শেষ ছয়টি জায়গার লড়াই (২১–২৬)

সবচেয়ে বেশি নাটকীয়তা অপেক্ষা করছে এখানেই। শেষ মুহূর্তে পারফরম্যান্স, কৌশলগত প্রয়োজন আর কোচ লিওনেল স্কালোনির ভাবনায় জায়গা পেতে পারেন নিচের যে কেউ—

ওয়াল্টার বেনিতেজ 
হুয়ান ফয়েথ
লিওনার্দো বালার্দি
ফাকুন্দো মেদিনা ও মারকোস সেনেসি
মারকোস আকুনিয়া ও ভ্যালেন্তিন বার্কো
এক্সেকিয়েল পালাসিওস
ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো 
হোসে মানুয়েল লোপেজ। 

চোট ও ধারাবাহিকতার অভাবে আপাতত জাতীয় দলের ভাবনায় নেই পাউলো দিবালা।

একই কারণে আলোচনার বাইরে রয়েছেন মাতিয়াস সুলে, আলান ভারেলা ও ফাকুন্দো কাম্বেসেস।
তরুণ প্রতিভা ক্লোদিও এচেভেরি, ভ্যালেন্তিন কার্বোনি ও ভ্যালেন্তিন গোমেসদেরও এখনো নিজেদের আরো প্রমাণ করতে হবে।

বিশেষ ক্ষেত্রে আছেন আলেহান্দ্রো গারনাচো। বড় ক্লাবে খেললেও ধারাবাহিক পারফরম্যান্সের অভাবে তার সুযোগ পাওয়া অনিশ্চিত। নিয়মিত আলোচনায় থাকলেও এখনো স্থায়ী জায়গা নিশ্চিত করতে পারেননি আনহেল কোরেয়া।

LEAVE A REPLY