দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে প্রবেশ করেছেন তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ে পৌঁছান তিনি। এসময় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগেই সচিবালয়ে প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয় প্রস্তুত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের দ্বিতীয় তলার ২০১ নম্বর কক্ষটি প্রধানমন্ত্রীর জন্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২০০ নম্বর কক্ষটি সভাকক্ষ হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। দাপ্তরিক ব্যবহারের প্রয়োজনীয় আসবাব, যোগাযোগব্যবস্থা ও আনুষঙ্গিক সরঞ্জাম এরই মধ্যে স্থাপন করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।








































