ফ্রান্সে ফিলিস্তিনের প্রথম নারী রাষ্ট্রদূতের মৃত্যু

ছবিসূত্র : এক্স থেকে নেওয়া।

বিদেশে ফিলিস্তিনের প্রতিনিধিত্বকারী প্রথম নারী কূটনীতিক লায়লা শহীদ ৭৬ বছর বয়সে দক্ষিণ ফ্রান্সে মারা গেছেন। তার মৃত্যুর খবর তার পরিবার নিশ্চিত করেছে বলে আলঅ্যারাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে। 

লায়লা শহীদের বোন জেইনা এএফপিকে বলেন, ‘তিনি আজ মারা গেছেন।’ তবে বিস্তারিত কিছু জানাননি।

তবে তার মৃত্যু  নিয়ে তদন্তের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধান অনুসারে, বেশ কয়েক বছর ধরে অসুস্থ শহিদ সম্ভবত আত্মহত্যা করেছেন।

ফ্রান্সে ফিলিস্তিনি প্রতিনিধি হালা আবু-হাসিরা এক্স-এ বলেছেন, ‘ফিলিস্তিনের প্রতীকী রাষ্ট্রদূত লায়লা শহীদ আমাদের ছেড়ে চলে গেছেন। এটি ফিলিস্তিন এবং ন্যায়বিচারে বিশ্বাসী বিশ্বের জন্য একটি বিশাল ক্ষতি।’

১৯৪৯ সালে লেবাননে জন্মগ্রহণকারী শহীদ ছিলেন বিদেশে ‘প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও)-এর প্রতিনিধিত্বকারী প্রথম নারী।

তিনি আয়ারল্যান্ডে তার কর্মজীবন শুরু করেন এবং নেদারল্যান্ডসেও প্রতিনিধিত্ব করেন। তিনি ফ্রান্সে প্রতিনিধি হিসেবে এবং পরে ইউরোপীয় ইউনিয়নে প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

সূত্র : আলঅ্যারাবিয়া। 

LEAVE A REPLY