হাসপাতাল থেকে বাসায় ফিরলেন তানিয়া বৃষ্টি

সংগৃহীত ছবি

ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচারের পর অবশেষে বাসায় ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। চলতি সপ্তাহের রবিবার রাজধানীর একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। 

এরপর ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর গতকাল বৃহস্পতিবার চিকিৎসকরা তাঁকে ছাড়পত্র দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ।

তিনি জানান, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এখন বাসায় বিশ্রামে আছেন অভিনেত্রী।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি নিজের অসুস্থতার খবর সামাজিক মাধ্যমে জানান তানিয়া বৃষ্টি। হাসপাতালে বসে তোলা একটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, পরদিন তাঁর মাথায় অস্ত্রোপচার হবে এবং সবার কাছে দোয়া চেয়েছিলেন।

এদিকে তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে একটি বিবৃতিতে অনুরোধ জানানো হয়েছে, আপাতত কাজ বা শুটিং সংক্রান্ত বিষয়ে যোগাযোগ না করতে।

সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসার প্রয়োজন বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সুস্থ হয়ে উঠলে তিনি নিজেই সবার সঙ্গে যোগাযোগ করবেন।

LEAVE A REPLY