টস জিতে ব্যাটিংয়ে লাহোর, খেলছেন মুস্তাফিজ ও ইমন

লাহোর কালান্দার্সের একাদশে আছেন মুস্তাফিজুর রহমান (বাঁয়ে) ও পারভেজ হোসেন ইমন। ছবি : ফেসবুক

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তাহলে বাংলাদেশি খেলোয়াড়দের ভালোই কদর করা হচ্ছে!

এবারের আসরের উদ্বোধনী ম্যাচের পর আজ নিজেদের দ্বিতীয় ম্যাচেও মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনকে একাদশে রেখেছে লাহোর কালান্দার্স। 

গত বৃহস্পতিবার প্রথম ম্যাচে নবাগত হায়দরাবাদ কিংসমেনকে ৬৯ রানে হারায় লাহোর। বাংলাদেশি পেসার মুস্তাফিজ ওই দিন ৪ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন। কাস্টার মাস্টারের একাদশে জায়গা ধরে রাখাটা তাই এক রকম নিশ্চিত ছিল।

বাংলাদেশের বাঁহাতি ব্যাটার ইমন সেদিন ১ ছক্কায় ১৩ বলে ১৪ রান করেন। পিএসএলে নিজের অভিষেক ম্যাচে খুব একটা ভালো করতে না পারলেও আজ ইমনকে আরেকটি সুযোগ দিয়েছে লাহোর।

গাদ্দাফি স্টেডিয়ামে আজ করাচি কিংসের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লাহোর কালান্দার্স অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। একাদশে একটি পরিবর্তন এনছে পিএসএলের বর্তমান চ্যাম্পিয়নরা।

হার্ড হিটার আসিফ আলীর জায়গায় খেলছেন লেগ স্পিনার উসামা মির।

করাচি নিজেদের প্রথম ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ১৪ রানে হারিয়েছে। সেই ম্যাচের একাদশ থেকে তারা একটি পরিবর্তন এনেছে। শহীদ আজিজের জায়গায় খেলছেন আব্বাস আফ্রিদি।

করাচির স্কোয়াডে কোনো বাংলাদেশি নেই। 

লাহোর কালান্দার্সের একাদশ :

ফখর জামান, মোহাম্মদ নাঈম, আবদুল্লাহ শফিক, পারভেজ হোসেন ইমন, হাসিবউল্লাহ খান (উইকেটকিপার), সিকান্দার রাজা, উসামা মির, শাহীন আফ্রিদি (অধিনায়ক), হারিস রউফ, মুস্তাফিজুর রহমান ও উবাইদ শাহ।

LEAVE A REPLY