সংগৃহীত ছবি
সোশ্যাল মিডিয়ায় তারকাদের আপত্তিকর ছবি কিংবা ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনা নতুন নয়। তবে বেশ অনেক বছর আগে সেই রকমই এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। তখন বয়স মাত্র ১৫ বছর। স্কুলে পড়াকালীন হঠাৎই ‘পর্ন সাইট’-এ নিজের আপত্তিকর ছবি দেখে চমকে গিয়েছিলেন অভিনেত্রী।
এই ঘটনা জাহ্নবীর কিশোরী মনে গভীর প্রভাব ফেলেছিল। সম্প্রতি একটি পডকাস্টে কৈশরের সেই ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন কাপুর তনয়া।
সেই মুহূর্তটা কথা বলতে গিয়ে জাহ্নবী বলেন, “আমি আজও জানি না ওটা আমার ডিপফেক ছিল কি না। তবে এটুকু নিশ্চিত ওইরকমই কিছু একটা ছিল।
একটা পর্ন সাইটে যখন নিজের ছবি দেখেছিলাম তখন আমি একজন স্কুল ছাত্রী। তাই প্রথমে দেখে যেন পুরো শরীর কেঁপে উঠেছিল।”

স্মৃতিচারণ করে তিনি আরো বলেন, “আমাদের তখন একটা আইটির ক্লাস হতো। ছেলেরা পর্ন সাইট দেখে মজা নিত।
আর সেখানে আমার ছবি, কী মারাত্মক! স্কুলে পড়াকালীন এইরকম একটা ঘটনা আমার জীবনকে যেন সেই মুহূর্তে একেবারে ওলটপালট করে দিয়েছিল। একটা সময় মনে হয়েছিল সোশ্যাল মিডিয়া থাকাটাই যেন অপরাধ। আমি সেই অপরাধের মাশুল গুনছি। এতগুলো বছর আগে ঘটে যাওয়া ঘটনার সেই ভয়ংকর অভিজ্ঞতা যেন আজও আমাকে তাড়া করে বেড়ায়। আমি তো সাহস করে তখন অভিযোগও করতে পারিনি।
”
এরপর জাহ্নবী বলেন, “যদি কখনও পরিচালককে কোনো পোশাক নিয়ে আপত্তি জানাই বা বলি যে এই পোশাকে আমি স্বচ্ছন্দ্য নই তখন তো তিনি এই ছবিগুলো উদাহরণ হিসেবে সামনে রাখবেন।”
অনলাইন ‘কেলেঙ্কারি’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রীর সংযোজন, আজও সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ছবি তাঁর নজরে আসে যেগুলোর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। ‘ডিপফেক’ ‘এআই’ নিয়ে ভয় পাওয়ার বিষয়টি উত্থাপন করে জাহ্নবী বলেন, “আমি কিন্তু, একদম নিশ্চিন্তে থাকতে পারি না। কারণ আমার এমন কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় এমনকী অফিশিয়াল পেজে দেখতে পাই যেগুলো পুরোপুরি এআই দ্বারা নির্মিত। আমি হয়তো যে ধরনের পোশাকই পরিনি সেই পোশাকে আমার ছবি আবার যে ভঙ্গিমায় পোজ দিয়েছি সেটা বিকৃত করে খারাপ কিছু প্রতিস্থাপন করা হয়।”










































