সংগৃহীত ছবি
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকা শবনম বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনের রেশ এখনো কাটেনি। সেই রেশ কাটার আগেই নতুনরূপে সামনে এলেন অভিনেত্রী।
বেশ অনেক দিন ধরেই বুবলী নিজেকে অনেকটা আড়ালে রেখেছেন। যা নিয়েই শুরু হয় নানা জল্পনা।
অনেকে ধারণা করছেন, তিনি হয়তো আবারও মা হতে চলেছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
তবে এই গুঞ্জন প্রসঙ্গে কথা বলতে গিয়ে অনেক কিছু বললেও সরাসরি কিছু বলেননি। ফলে ভক্তদের কৌতূহল আরো বেড়েছে। কেউ কেউ তার সাম্প্রতিক ছবিতে শাড়ি পরার ধরন দেখে ধারণা করছেন, তিনি হয়তো কিছু আড়াল করার চেষ্টা করছেন।

এরই মধ্যে সামাজিক মাধ্যমে নতুন এক ফটোশুটে হাজির হয়েছেন বুবলী। বৈশাখী সাজে লাল-সাদা শাড়িতে তার উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের। তবে শুধু তার সৌন্দর্যই নয়, ছবিতে তার উপস্থিতি ও স্টাইল নিয়েও চলছে আলোচনা।
ছবির মন্তব্যে অনেকেই তার লুকের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ সরাসরি মাতৃত্বের প্রসঙ্গও তুলেছেন, ‘বেবিবাম্প কোথায়?’ কিংবা ‘প্রেগন্যান্সিতেও এত গ্ল্যামার কীভাবে?’, এমন প্রশ্নও দেখা গেছে।
বলা দরকার, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানকে বিয়ে করেন শবনম বুবলী। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে জন্ম দেন তাদের ছেলে শেহজাদ খান বীরকে। তবে বর্তমানে তাদের সম্পর্কের অবস্থান নিয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।











































