চোট শঙ্কায় বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন আর্জেন্টাইন তারকা

সংগৃহীত ছবি

বাম পায়ের কাফ মাসলে টান লাগার কারণে ১৮ই ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। সিরিএর ৩১ তম ম্যাচে রোমার বিপক্ষে মাঠে নেমে জোড়া গোলে ৫-২ বিশাল ব্যবধানে বড় জয় এনে দেয় ইন্টার মিলানকে। এতে ইন্টারের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় আরও উপরে উঠে আসেন তিনি।

পাঁচ ম্যাচ মিস এবং ৪৬ দিন মাঠের বাইরে থেকে ফিরেই স্বরুপে এই ইন্টার তারকার।

মাঠে নেমে গোল পেতে এক মিনিটেরও কম সময় লাগে গোল মেশিনখ্যাত আর্জেন্টাইন তারকার। ম্যাচের পরদিনই অনুশীলনে লাউতারো হাঁটুর নিচের মাংসপেশিতে চোট পায়। গেল শুক্রবার লাউতারোর এই চোটের কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইন্টার কতৃপক্ষ। এমনটি জানিয়েছে আর্জেন্টিনার ক্রীড়া গণমাধ্যম ওলে

আগামী কয়েকদিন তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে। নতুন করে পাওয়া চোটে আবারও ২ সপ্তাহের জন্য ছিটকে যেতে পারেন এই আলবিসেলেস্তে তারকা।

সেই আশঙ্কা সত্যি হলে ইন্টারের পরবর্তী দুই ম্যাচে লাউতারো থাকছেন না। এর মধ্যে বিশেষ করে পয়েন্ট টেবিলের চারে থাকা কোমোর বিপক্ষে আজ গুরুত্বপূর্ণ রয়েছে।

রোমার বিপক্ষে সর্বশেষ ম্যাচ জিতে ইন্টার মিলান পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা নাপোলির সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান বাড়িয়েছে। ৩১ ম্যাচে লাউতারেদের পয়েন্ট ৭২।

ওলে আরও জানিয়েছে, ইন্টার মিলানের জন্য লাউতারোর অনুপস্থিতি যতটা না চিন্তার, তারচেয়ে বেশি উদ্বেগের কারণ হতে পারে আর্জেন্টিনা জাতীয় দলের জন্য। বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে নামার আর ৬৭ দিন বাকি। ১৭ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে লড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

চোট ছাড়াও লাউতারোর সাম্প্রতিক ফিটনেস নিয়েও কিছুটা দুশ্চিন্তা রয়েছে।

সম্প্রতি এসিএল ইনজুরিতে জোয়াকিন পানিচেল্লির প্রথম বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গেছে। লাউতারোর চোট তাই আরও বড় ভাবনায় ফেলতে পারে স্কালোনিকে।

LEAVE A REPLY