নিউজিল্যান্ড সিরিজে সাইফকে রেখেই দল ঘোষণা বাংলাদেশের

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ পাকিস্তান সিরিজের দলকেই অপরিবর্তিত রেখেছেন নির্বাচকরা।

পাকিস্তানের সঙ্গে সিরিজ জয়ের ধারাবাহিকতায় নিউজিল্যান্ডের বিপক্ষেও ধরে রাখতে চান টাইগাররা। 

পাকিস্তান সিরিজে ভালো করতে না পারলেও স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন সাইফ হাসান।

সেই সঙ্গে আফিফ হোসেন ধ্রুবকে রেখে দিয়েছেন নির্বাচকরা।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র‍্যাঙ্কিংয়ে ৮ নম্বরের মধ্যে থাকতে হবে টাইগারদের। ৯ নম্বরে থাকলেও সুযোগ মিলতে পারে সরাসরি বিশ্বকাপে খেলার। বৈশ্বিক এই টুর্নামেন্টকে লক্ষ্য করেই দ্বিপক্ষীয় সিরিজ খেলছে বাংলাদেশ।

আগামী ১৭ এপ্রিল মিরপুর শের-ই-বাংলায় প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশের ঘোষিত স্কোয়াড:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

LEAVE A REPLY