সংগৃহীত ছবি
গত কয়েকটি সিরিজের মতো অনলাইনে বিক্রি করা হবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের টিকিট। সর্বনিম্ন ২০০ থেকে ২৫০০ টাকা খরচ করে মাঠে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা।
আনুষ্ঠানিক বিবৃতিতে শনিবার কিউইদের বিপক্ষে সিরিজের টিকিটের বিস্তারিত তথ্য জানিয়েছে বিসিবি। এদিন সন্ধ্যা ৬টা থেকে অনলাইনে কেনা যাবে টিকিট।
মিরপুরে আগামী ১৭ এপ্রিল শুরু হবে ওয়ানডে সিরিজ। শনিবার সন্ধ্যা থেকে বিসিবির টিকিটিং ওয়েবসাইট (www.gobcbticket.com.bd) থেকে কিনতে হবে টিকিট।
মিরপুরে ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য সর্বনিম্ন ২০০ টাকা। এ ছাড়া নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৪০০ টাকা, শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ড ৬০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি ও লাউঞ্জ ১৫০০ টালা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ২৫০০ টাকা।
চট্টগ্রামেও আছে নিউজিল্যান্ড সিরিজের খেলা। ওই মাঠেও ইস্টার্ন গ্যালারির টিকিট ২০০ টাকা। এ ছাড়া ওয়েস্টার্ন গ্যালারি ৩০০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৬০০ টাকা এবং গ্যান্ড স্ট্যান্ড ও রুফ টপ গ্যালারির টিকিটের মূল্য ২৫০০ টাকা।











































