বিশ্বকাপের আগে কিট ডিজাইন নিয়ে ঝামেলায় নাইকি

ছবি : রয়টার্স

আসন্ন ফুটবল বিশ্বকাপের বাকি আর মাত্র ৬২ দিন। প্রথমবারের মত টুর্নামেন্টটির ইতিহাসে প্রথমবার অংশ নিবে ৪৮ দল। ইতোমধ্যে নির্ধারণ হয়ে গেছে গ্রুপ পর্বে কে কার মুখোমুখি হবে। নিজেদের ঝালিয়ে নিতে দলগুলো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে।

গত মাসের আন্তর্জাতিক বিরতির সময় প্রীতি ম্যাচে বড় বড় সবদলই প্রায় মাঠে নেমেছে। এসময় নাইকে’র তৈরি জাতীয় ফুটবল দলের কিটে নকশাগত সমস্যা দেখা গেছে। এ নিয়ে তদন্তে নেমেছে বিশ্বখ্যাত ক্রীড়া পোশাক নির্মাতা প্রতিষ্ঠান।

১০ এপ্রিল ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স জানিয়েছে,গত মাসের আন্তর্জাতিক বিরতির সময় ইংল্যান্ড, ফ্রান্স ও উরুগুয়েসহ বেশ কয়েকটি দলের পরা জার্সির কাঁধের সেলাইয়ের চারপাশে ফোলাভাব দৃশ্যমান হয়।

ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, আসন্ন ফুটবল বিশ্বকাপের আগে বেশ কয়েকটি জাতীয় দলের কিটের নকশাগত সমস্যা নিয়ে তদন্ত করছে নাইকি। 

গত মাসের আন্তর্জাতিক বিরতির সময় জার্সিগুলোতে নকশাগত সমস্যা দৃশ্যমান হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়।

নাইকির একজন মুখপাত্র দ্য গার্ডিয়ান পত্রিকাকে জানিয়েছেন, কোম্পানিটি কিটগুলোতে একটি ‘সামান্য সমস্যা’ চিহ্নিত করেছে। তিনি আরও বলেন, এতে পারফরম্যান্সে কোনো প্রভাব পড়েনি, কিন্তু ‘ডিজাইনের নান্দনিকতা যেমন হওয়া উচিত ছিল, তেমন হয়নি।

LEAVE A REPLY