ফাইল ছবি
জাপান এখনো সিদ্ধান্ত নেয়নি, তারা কি জাপান সেলফ-ডিফেন্স ফোর্সেস হরমুজ প্রণালিতে পাঠাবে কি না। দেশটির চিফ ক্যাবিনেট সেক্রেটারি মিনোরু কিহারা জানিয়েছেন, প্রণালিতে মাইন অপসারণের কাজে এই বাহিনীকে ব্যবহার করা হতে পারে।
সাংবাদিকদের তিনি বলেন, জাপান দুই পক্ষের মধ্যে পূর্ণাঙ্গ সমঝোতার দিকে এগোতে জোর দিচ্ছে। এমনটাই জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
কিয়োদো নিউজের খবরে বলা হয়, কিহারা জোর দিয়ে বলেন- এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো উত্তেজনা কমানো। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি এবং তা বাস্তবে কার্যকর করতে হবে।










































