কলকাতায় বিক্ষোভ, ছত্রভঙ্গে পুলিশের অ্যাকশন

সংগৃহীত ছবি

কলকাতার পার্ক স্ট্রিটে রাস্তা অবরোধ করে অবৈধ সমাবেশ করার চেষ্টা করে বিক্ষোভকারীরা। অবৈধ সমাবেশ বন্ধ করতে গেলে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে।এতে অন্তত তিনজন পুলিশ সদস্য আহত হন এবং বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এরপর কলকাতা পুলিশ একটি ফ্ল্যাগ মার্চ পরিচালনা করে বলে কর্মকর্তারা জানিয়েছেন। খবর এএনআই

কলকাতার অতিরিক্ত এসিপি আশেষ বিশ্বাস জানিয়েছেন, একটি অবৈধ সমাবেশ রাস্তা অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। ঘটনার সময় কিছু লোক পাথর ছুড়তে শুরু করে।

ওই কর্মকর্তা বলেন, ‘এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।’

বিক্ষোভকারী অভিযোগ করেছেন, বিক্ষোভটি শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছিল। কিন্তু পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করেছে।এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 

পরিস্থিতির কারণে মানুষ অসুবিধায় পড়ছেন বলে বন্ধ থাকা দোকানপাট পুনরায় খোলার দাবিও জানিয়েছেন তারা।

LEAVE A REPLY