অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

সংগৃহীত ছবি

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, দেশটির আকাশসীমা লঙ্ঘনের পর তারা একটি মার্কিন ‘এমকিউ ৯-রেপার’ ড্রোন ভূপাতিত করেছে। খবর আলজাজিরার

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, ‘শত্রুভাবাপন্ন উড়োজাহাজ’ ইরানের আকাশসীমায় প্রবেশের পর এ পদক্ষেপ নেওয়া হয়।

বিবৃতিতে আরো বলা হয়, আইআরজিসি বাহিনী একটি ‘আরকিউ ৪ ড্রোন এবং অনুপ্রবেশকারী একটি এফ-৩৫ যুদ্ধবিমানের দিকেও গুলি চালিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, ইরান ঘটনাগুলো ঠিক কখন ঘটেছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি।

আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের যেকোনো ঘটনার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ‘বৈধ ও চূড়ান্ত’ অধিকার তাদের রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ‘আত্মরক্ষামূলক পদক্ষেপ’ হিসেবে রকেট উৎক্ষেপণস্থলে হামলা চালিয়েছে। এতে যুদ্ধবিরতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

LEAVE A REPLY