লেবাননের ৯০০ বছরের পুরনো ‌‘বোফোর্ট দুর্গ’ দখল নিল ইসরায়েল

ছবি : রয়টার্স

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানে ঐতিহ্যবাহী ‘বোফোর্ট দুর্গ’ দখল নিয়েছে ইসরায়েলি বাহিনী। রবিবার (৩১ মে) বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননের ৯০০ বছরের পুরনো বোফোর্ট দুর্গ এবং এর কৌশলগত শৈলশিরাটি দখল করেছে। ছয় সপ্তাহেরও বেশি সময় আগে যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে এটি একটি বড় অগ্রগতি ছিল।

এদিকে এপ্রিল যুদ্ধবিরতির পর গেল শনিবার উত্তর ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় হিজবুল্লাহ। যার ফলে স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়।সেই সঙ্গে বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল।

সেনাবাহিনী আরো জানিয়েছে, দক্ষিণ লেবাননে এই অভিযানের মূল লক্ষ্য ছিল ‘বোফোর্ট দুর্গ’ এবং আল-সালুকি এলাকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। একই সাথে ইরান সমর্থিত হিজবুল্লাহ মিলিশিয়া ও তাদের অবকাঠামোকে দুর্বল করে দেওয়া।

চলমান এই অভিযানে এক ইসরায়েলি সৈন্যও নিহত হয়েছে বলে জানা গেছে।চলমান ইসরায়েলি অগ্রাসনের বিষয়ে লেবানন বা হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ঐতিহ্যবাহী প্রাচীন দুর্গটি দখলের ফলে দক্ষিণ লেবাননে ইসরায়েলের প্রভাব আরো বাড়ল। 

গেল ২৮ ফেব্রয়ারি থেকে ইরানের বিরুদ্ধে অগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এর পরই ইরানের সমর্থনে হিজবুল্লাহ ২ মার্চ  ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালায়। এর পরই ইসরায়েল লেবানের উত্তর সীমান্ত থেকে ইরান-সমর্থিত এই মিলিশিয়া বাহিনীকে হটিয়ে দেওয়ার চেষ্টা শুরু করে।

LEAVE A REPLY