অভিষেকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৩ অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি

পম্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতায় তৃণমূল কংগ্রেসের (টিএমসি) আক্রান্ত কর্মীদের দেখতে গেলে হামলার শিকার হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হামলার পর হাসপাতালে ভর্তি হন।এতে দেশজুড়ে নিন্দা জানিয়েছেন বিভিন্ন দলের নেতারা। ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ দেখে জড়িতদের চিহিৃত করা হয়েছে। এতে প্রথমে চারজন ও পরে তাঁদের মধ্যে থেকে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারির সংখ্যা আরো বাড়তে পারে। আটককৃতরা হলেন আকাশ গায়েন, কাজল দাস, দেবাশিস দত্ত, তপন মাইতি এবং নির্মাল্য সেনগুপ্ত। 

আঘাত করা, বেআইনি ভাবে জমায়েত করা, পথ আটকানো, গালাগাল প্রভৃতি ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আটককৃতরা সবাই রাজপুর সোনারপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।গত শনিবার সেখানেই গিয়েছিলেন অভিষেক।

ঘটনায় এখন পর্যন্ত অভিষেক বা তৃণমূলের তরফে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। রাজ্য পুলিশ নিজের থেকেই এই অ্যাকশন নিয়েছে।

LEAVE A REPLY