সংগৃহীত ছবি
ইন্ডিয়া জোটে শরিক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে বেশ খানিকটা দূরত্ব দেখা গিয়েছিল সমাজবাদী পার্টি। দিন কয়েক আগেই কলকাতায় এসে দলের সর্বভারতীয় নেতা কিরণময় নন্দ টিএমসির পরাজয়ের জন্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছিলেন।এবার সেই মমতার সঙ্গে দেখা করতে কালীঘাটের বাড়িতে গেলেন সমাজবাদী পার্টির রাজ্যসভার সদস্য জয়া বচ্চন।
সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের সঙ্গে কালীঘাটে যান এই সাংসদ। তাঁকে বাড়িতে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে ডেরেক ও ব্রায়েনের সঙ্গে কালীঘাটে আসেন তিনি।এই অবস্থায় জয়ার আগমন নিয়ে বেশ উৎসাহ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
ছাব্বিশের ভোটে তৃণমূলের ভরাডুবির পরও হার মানতে নারাজ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে তিনি ভোট চুরির অভিযোগ তুলেছিলেন। এনিয়ে মামলাও চলছে।মমতার এই অভিযোগকে সমর্থন করেছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবও। তিনি ফলপ্রকাশের কয়েকদিন পর কলকাতায় এসে কালীঘাটের বাড়িতে গিয়ে সমবেদনা প্রকাশ করেছিলেন।










































