গ্রীষ্মের দলবদলের বাজারে চলছে শেষ মুহূর্তে পছন্দের তারকাদের দলে ভিড়িয়ে শক্তি সঞ্চার করছে ক্লাবগুলো। ২০২৬ বিশ্বকাপ শেষ, কয়েক দিন পরই শুরু হবে ব্যস্ত ক্রাব সূচি।দলবদলের বাজারে নিজেদের শক্তি বাড়িয়েছে নিচ্ছে ঐতিহ্যবাহী ইংলিশ ক্লাব চেলসি। আর্জেন্টাইন মিডফিল্ডার ভালেন্তিন বার্কোর চেলসিতে যোগ দেওয়ার সব আনুষ্ঠানিকতা ও নথিপত্র স্বাক্ষর সম্পন্ন হয়েছে। ক্রীড়া সাংবাদিক ও দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো এ তথ্য নিশ্চিত করেছে।
ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ফরাসি ক্লাব আরসি স্ট্রাসবার্গ থেকে স্ট্যামফোর্ড ব্রিজে আসার সব চুক্তি চূড়ান্ত।
চেলসি এবং স্ট্রাসবার্গের মধ্যে গত মে মাসেই এই দলবদলের প্রাথমিক চুক্তি সম্পন্ন হয়েছিল। চেলসি এবং আরসি স্ট্রাসবার্গ—দুটি ক্লাবই একই মালিকানাধীন গ্রুপভুক্ত হওয়ায় দুই পক্ষের সমঝোতা সহজেই সম্পন্ন হয়েছে।
নথিপত্র সই হয়ে যাওয়ায় চেলসি খুব শীঘ্রই বার্কোকে তাদের নতুন খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে ভক্তদের সামনে উন্মোচন করবে।
২২ বছর বয়সী এই বহুমুখী প্রতিভাবান আর্জেন্টাইন তারকা স্ট্রাসবার্গের হয়ে গত মৌসুমে লিগ ওয়ানয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন।
সম্প্রতি তিনি আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের হয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। যেখানে আর্জেন্টিনা রানার্স-আপ ট্রফি অর্জন করে। ব্লুজদের মাঝমাঠে এনজো ফের্নান্দেসের বিকল্প বিবেচনায় দলে ভিড়িয়েছে ক্লাবটি।










































