ফিফা বিশ্বকাপ টায়ার ই-তে চ্যাম্পিয়ন হতে পারল না বাংলাদেশ

ফাইনালের মুহূর্ত। ছবি : বাফুফে

ফাইনালে ছন্দটা ধরে রাখতে পারল না বাংলাদেশের যুবারা। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৫ ওয়ার্ল্ড কাপ অ্যান্ড ফেস্টিভ্যাল ২০২৬-এর টায়ার ‘ই’র ফাইনালে হেরে গেছে।সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে ৪-১ গোলে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। তাতে ১৮৯ দেশের আয়োজিত টুর্নামেন্টে ১৩০তম হয়ে শেষ করেছে বাংলাদেশ।

আজ ফাইনালের ১৪তম মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। মোইর গোলে ১-০ ব্যবধানে লিড নেয় সেন্ট্রাল আফ্রিকিান রিপাবলিক।৪ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন পেনেল।

বিপরীতে ২৩ মিনিটে তাকিবের গোলে ম্যাচে ফেরার আশা জাগায় বাংলাদেশ। তবে সেই আশা পূরণ হয়নি। গোলের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি বাংলাদেশের।

২৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিককে ৩-১ ব্যবধান এনে দেন মোই। ৩৯তম মিনিটে হ্যাটট্রিকও পূর্ণ করেন তিনি। মোইয়ের হ্যাটট্রিকে পরে ৪-১ গোলের জয় পায় আফ্রিকান রিপাবলিক।

LEAVE A REPLY