সিনসিনাটি ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন ভেনাস-সেরেনা জুটি। ছবি : এক্স থেকে
প্রত্যাবর্তনটা সুখের হলো দুই বোনের। দীর্ঘ ৪ বছর পর জুটি বেঁধে খেলতে নেমে সিনসিনাটি ওপেনের প্রথম রাউন্ডে বিদায় নিয়েছেন ভেনাস উইলিয়ামস ও সেরেনা উইলিয়ামস।
ইউক্রেনের মার্তা কস্তিউক ও যুক্তরাষ্ট্রের পেটন স্টার্নস জুটির কাছে দুই বোন হেরেছেন ৬-২, ১-৬, ১০-৮ গেমে। প্রথম দুই সেট উভয়ই একটি করে জিতলে তৃতীয় সেট টাইব্রেকারে গড়ায়। সেই লড়াইয়ে ৮-১০ ব্যবধানে হেরেছে যান ভেনাস-সেরেনা।
সর্বশেষ ২০২২ ইউএস ওপেনে ডাবলস খেলেছিলেন ভেনাস-সেরেনা।মাঝে দুজনে অবসর ভেঙে আবারও কোর্টে ফিরেছেন। খেলাটা রক্তে থাকায় ৪৪ বছর বয়সী সেরেনার সঙ্গে আবারও জুটি বাঁধেন ৪৬ বছর বয়সী ভেনাস।
ডাবলসে তাদের রেকর্ড অবিস্মরণীয়। ভেনাস-সেরেনার নামের পাশে দ্বৈতে ২২ শিরোপা রয়েছে।এর মধ্যে ১৪ টি গ্র্যান্ড স্লাম। সঙ্গে শোকেসে জ্বল জ্বল করছে অলিম্পিকে জেতা ৩ টি স্বর্ণপদকও। দুই বোনের রেকর্ড এতই দুর্দান্ত যে ফাইনালে কখনো হারেননি তারা।
ফেরাটা জয়ে না হলেও দীর্ঘ বিরতির পর খেলতে পেরে খুশি ভেনাস। এককে ৭ গ্র্যান্ড স্লামজয়ী বলেছেন, ‘ডাবলসের কোর্টে ফিরতে অনেক দিনের অপেক্ষা ছিল আমাদের।অবশেষে আমরা একে অপরের সঙ্গী হতে পেরেছি।
আমরা পরস্পরকে অনেক বেশি ছাড় দিই এবং একে অপরকে উৎসাহিত করি। দীর্ঘদিন পর এটাই একসঙ্গে প্রথম খেলা, আমার মনে হয় ধীরে ধীরে নিজেদের পুরোনো ছন্দে ফিরছি।’
বিপরীতে উন্মুক্ত ওপেনে এককে সর্বোচ্চ ২৩ গ্র্যান্ড স্লামের রানী সেরেনা বলেছেন, ‘আমার কাছে এটি আনন্দদায়ক, বিশেষ এবং দারুণ লেগেছে। ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছিলাম আমরা। আবারও জুটি করতে পারাটা আমাদের জন্য সত্যি দারুণ এক ব্যাপার।’










































