দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপে তিন দিনে চারজন নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর পুলিশের বিরুদ্ধে নথি জালিয়াতির বড় কেলেঙ্কারি সামনে এসেছে।বিশাল এই পুলিশি কেলেঙ্কারিতে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দেশটির জনপ্রিয় পর্যটনকেন্দ্রে ৭২ ঘণ্টার মধ্যে চারজন নিখোঁজ মানুষের মরদেহ উদ্ধার করা হয়।
তদন্তে জানা যায়, এক পুলিশ কর্মকর্তা কোনো রকম খোঁজখবর না নিয়েই প্রায় ২৯৮টি নিখোঁজ ডায়েরি মিথ্যা তথ্য দিয়ে বন্ধ করে দিয়েছিলেন।
ওই কর্মকর্তা দাবি করেছিলেন, তিনি নিখোঁজ ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন, কিন্তু বাস্তবে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি।পুলিশের এমন দায়িত্বহীনতা ও অসদাচরণের কারণে দক্ষিণ কোরিয়াজুড়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত ও প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে।
প্রেসিডেন্ট লি জে মিয়ুং পুলিশ বাহিনীর কার্যক্রমে বড় ধরনের সংস্কার আনার নির্দেশ দিয়েছেন। দেশব্যাপী নিখোঁজ ডায়েরিগুলোর রেকর্ড পুনরায় পর্যালোচনা করা হচ্ছে বলে জানা গেছে।











































