হুতিদের ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংসের দাবি সৌদি জোটের

ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের সামরিক সক্ষমতা লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

স্থানীয় সময় শুক্রবার ভোরে চালানো সিরিজ বিমান হামলায় হুতি পরিচালিত ছয়টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন কারখানা এবং একটি প্রধান রসদ ডিপো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে জোটটি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় হামলার বিষয়টি নিশ্চিত করেন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি। তিনি জানান, হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা গুঁড়িয়ে দিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

এ ছাড়াও হামলায় ক্ষেপণাস্ত্র লঞ্চার ও ড্রোনের যন্ত্রাংশ তৈরি এবং সংযোজনের কাজে ব্যবহৃত ছয়টি ওয়ার্কশপ বা কারখানা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি তাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রসদ ডিপোও ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি

এর আগে ভোরে সানায় একের পর এক ভারী বিমান হামলার খবর পাওয়া যায়।প্রচণ্ড বিস্ফোরণের শব্দে পুরো শহর কেঁপে ওঠে। 

LEAVE A REPLY