বাবারা ছিলেন প্রতিদ্বন্দ্বী, সন্তানদের ঘিরে প্রেমের গুঞ্জন

ফেদেরারের মেয়ে ও হিউইটের ছেলেকে ঘনিষ্ঠভাবে সময় কাটাতে দেখা গেছে। ছবি: সংগৃহীত

টেনিস জগতের নক্ষত্র রজার ফেদেরার ও অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় লেটন হিউইটের লড়াই ছিল একসময় কোর্টের অন্যতম আকর্ষণ। 

এবার তাদের সন্তানদের ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা।রজার ফেদেরারের মেয়ে মাইলা ফেদেরার ও লেইটন হিউইটের ছেলে ক্রুজ হিউইটকে একসঙ্গে দেখে তাদের নিয়ে শুরু হয়েছে প্রেমের গুঞ্জন। 

সম্প্রতি ইউএস ওপেনের ম্যাচ চলাকালে গ্যালারিতে ক্রুজ ও মাইলাকে বেশ ঘনিষ্ঠভাবে সময় কাটাতে দেখা যায়। দুজনকে হাসতে, গল্প করতে এবং মুঠোফোনে কৌতূহল নিয়ে তাকিয়ে থাকতেও দেখা যায়। মাইলার যমজ বোন শার্লেন ফেদেরারও সেখানে ছিলেন।তবে ক্রুজ ও মাইলার মধ্যকার ঘনিষ্ঠতাই নজর কেড়েছে বেশি।

family
পরিবারের সঙ্গে রজার ফেদেরার। ছবি: ইন্সটাগ্রাম

এর আগে বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন এবং পরে উইম্বলডনেও ক্রুজ ও মাইলাকে একসঙ্গে দেখা গিয়েছিল। উইম্বলডনে মাইলাকে ক্রুজের ম্যাচে সমর্থন দিতে দেখা যায়।এসব দৃশ্য থেকেই দুজনের প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল বিষয়টি নিয়ে প্রতিবেদন করেছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ক্রুজ ও মাইলা দুজনের কেউই তাদের সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। পরিবারে পক্ষ থেকেও কিছু বলা হয়নি। ফলে আপাতত এটি শুধুই গুঞ্জন।

ক্রুজ ও মাইলা সমবয়সী; দুজনেরই বয়স ১৭ বছর। ক্রুজ এরই মধ্যে বাবার পথ অনুসরণ করে পেশাদার টেনিসে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ বছর জুনিয়রদের উইম্বলডনে ছেলেদের এককের ফাইনালেও উঠেছিলেন তিনি।

মাইলা ও তার যমজ বোন শার্লেন রজার ফেদেরার ও মিরকা ফেদেরারের সন্তান। ফেদেরারের যমজ ছেলে সন্তানও আছে। তবে তার কোনো সন্তান এখনো পেশাদার টেনিসে আসেননি। 

LEAVE A REPLY