৫ বছরের জন্য তারকা গলফার টাইগার উডসের ড্রাইভিং লাইসেন্স স্থগিত

অনিয়ন্ত্রিত গাড়ি চালানো এবং মাদক পরীক্ষার অস্বীকৃতি সংক্রান্ত মামলায় ৫ বছরের জন্য ড্রাইভিং লাইসেন্স স্থগিত করা হয়েছে। আপস চুক্তির অধীনে জেল এড়াতে সক্ষম হয়েছেন এই তারকা গলফার।বুধবার (২ সেপ্টেম্বর)  ফ্লোরিডার মার্টিন কাউন্টি সার্কিট আদালতে এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়।

৫০ বছর বয়সী উডস আদালতে বেপরোয়া গাড়ি চালানো এবং মাদক পরীক্ষা দিতে অস্বীকৃতির দায় স্বীকার করে। এতে আদালত তার ড্রাইভিং লাইসেন্স ৫ বছরের জন্য স্থগিত করার পাশাপাশি ১ হাজার ডলার জরিমানা করেছেন। খবর দ্য সান

 ২০২৬ সালের মার্চ মাসে ফ্লোরিডার জুপিটার আইল্যান্ডে উডসের দ্রুতগামী ল্যান্ড রোভার গাড়িটি একটি ট্রাককে ধাক্কা দিয়ে উল্টে যায়।

LEAVE A REPLY