শাহরুখের ‘ফ্যান’ অভিনেত্রীর বিরুদ্ধে সিনেমার স্বত্ব চুরির অভিযোগ

সংগৃহীত ছবি

হিন্দি টেলিভিশন, সিনেমা ও সিরিজের পরিচিত মুখ সায়নী গুপ্তা। এবার হলিউডেও অভিষেক হয়েছে তাঁর।অভিনয়ের পাশাপাশি চলতি বছরের শুরুতে ‘আসমানি’ ছবির মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি হয়েছে অভিনেত্রীর। তবে পরিচালক হিসেবে আত্মপ্রকাশের পরই আইনি জটিলতায় জড়ালেন তিনি।

সায়নীর বিরুদ্ধে তাঁর পরিচালিত ‘আসমানি’ ছবিতে ‘প্রভা’ তথ্যচিত্রের স্বত্ব লঙ্ঘন ও বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলেছেন পরিচালক বিনীতা নেগি।

যদিও এসব অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছেন সায়নী।পালটা তাঁর দাবি, বিনীতার অভিযোগ বিভ্রান্তিমূলক, ভিত্তিহীন ও মানহানিকর।

এই বিতর্কের কারণে ‘আসমানি’ পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ সায়নীর। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সুরক্ষার আবেদন করেছেন তিনি। পাশাপাশি পরিচালক বিনীতা নেগির বিরুদ্ধে মানহানির মামলাও দায়ের করেছেন অভিনেত্রী।

10th anniversary EXCLUSIVE: Sayani Gupta says Fan achieved with VFX and  prosthetics what “nobody had managed to do in the world”; praises Shah Rukh  Khan's “risk-taking appetite”: “He's one of the smartest

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সায়নীর জরুরি শুনানি ও অন্তর্বর্তীকালীন সুরক্ষার আবেদনটি আগামী ৩ সেপ্টেম্বর তালিকাভুক্ত হওয়ার কথা।

এফটিআইআইয়ের প্রাক্তন ছাত্রী পরিচালক বিনীতা নেগির অভিযোগ, ‘আসমানি’ ছবিটি তাঁর অসম্পূর্ণ তথ্যচিত্র ‘প্রভা’ থেকে নেওয়া হয়েছে। 

তাঁর দাবি, দুই সৃষ্টিশীল কাজের মধ্যে উল্লেখযোগ্য মিল রয়েছে। এ নিয়ে স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশনের (এসডব্লিউএ) কাছেও অভিযোগ দায়ের করেছিলেন তিনি।

এরপর পাল্টা মামলায় সায়নী দাবি করেন, বিনীতার অভিযোগগুলো ‘মিথ্যা, বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং মানহানিকর’।তাঁর আবেদনে উল্লেখ করা হয়েছে, কপিরাইট আইন কোনো সৃষ্টিশীল কাজের মূল ভাবনা বা ধারণাকে নয়, বরং সেই ভাবনার মৌলিক প্রকাশভঙ্গিকে সুরক্ষা দেয়।

Sayani Gupta Recalls Actor Who 'Lingered A Kiss' Post Scene Cut: 'A Lot of  People Take Advantage...' | Movies News - News18

মামলায় আরো বলা হয়েছে, ‘কোনো সৃষ্টিশীল কাজে একজন বয়স্ক নারী, একটি গাড়ি, একজন চালক বা অন্য কোনো সাধারণ উপাদানের উপস্থিতির মতো বিষয়গুলোতে কখনোই বিনীতার একচেটিয়া অধিকার থাকতে পারে না।’

সায়নীর দায়ের করা মামলা অনুযায়ী, বিনীতা নেগি ২০২৬ সালের এপ্রিল মাসে স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশনের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। বিতর্কের প্রভাব পড়েছে ছবিটির উৎসবযাত্রাতেও। 

সায়নীর অভিযোগ, এই বিতর্কের জেরে ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব নিউজিল্যান্ড’ থেকে ‘আসমানি’কে আচমকাই প্রত্যাহার করা হয়।

Sayani Gupta calls out 'indecent behaviour' of 'certain' actors who 'linger  the kiss even after a cut'; says, “Sometimes your boundaries are  compromised” : Bollywood News - Bollywood Hungama

ছবিটি নকল করার অভিযোগ ওঠার পর সাম্প্রতিক অতীতেও নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন সায়নী গুপ্তা। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, ‘আসমানি’ একটি মৌলিক ছবি। এত দিন নীরব থাকার কারণও ব্যাখ্যা করেছিলেন অভিনেত্রী।

সায়নী বলেছিলেন, ‘আসমানি মৌলিক ছবি। এত দিন আমি কথা না বলার সিদ্ধান্ত নিয়েছিলাম। এই নীরবতার অর্থ এই নয় যে আমি অভিযোগ মেনে নিয়েছি কিংবা আমার বলার মতো কিছু ছিল না।’

উল্লেখ্য, ২০১২ সালে ‘সেকেন্ড ম্যারিজ ডট কম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সায়নী গুপ্তার। এরপর ২০১৬ সালে শাহরুখ খানের ‘ফ্যান’ সিনেমায় অভিনেতার ম্যানেজারের চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি। পরে ‘জলি এলএলবি ২’, ‘আর্টিকল ১৫’সহ একাধিক আলোচিত সিনেমায় দেখা গেছে তাঁকে।

অভিনয়ের পাশাপাশি সায়নী একজন গায়িকাও। ‘আর্টিকল ১৫’ সিনেমায় ‘কাহাব তু’ গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি।

LEAVE A REPLY