এবার ‘গুলশানের চামেলী’তে যুক্ত হলেন বাপ্পারাজ

সংগৃহীত ছবি

বিরতির পর নতুন সিনেমায় যুক্ত হলেন চিত্রনায়ক বাপ্পারাজ। পরিচালক এমডি ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলী’তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের এই জনপ্রিয় অভিনেতা।বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।

সিনেমাটিতে বাপ্পারাজের যুক্ত হওয়ার বিষয়টি নিয়ে ইকবাল বলেন, ‘এখনই চরিত্রটি নিয়ে বিস্তারিত বলতে চাইছি না। তবে বাপ্পারাজের কাছে গল্প ও চরিত্রটি পছন্দ হয়েছে। তিনি কাজটি করার বিষয়ে সম্মতি দিয়েছেন।তার মতো একজন অভিজ্ঞ অভিনেতা সিনেমাটিতে যুক্ত হওয়ায় আমরাও আনন্দিত।’

‘গুলশানের চামেলী’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে চলতি মাসের ২ তারিখে রাজধানীর একটি হোটেলে। মহরতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সিনেমাটির যাত্রা।

সিনেমাটিতে বাপ্পারাজের পাশাপাশি অভিনয় করবেন টালিউডের অভিনেত্রী মধুমিতা সরকার।এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে দেখা যাবে আমিন খান, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, রোজিনাসহ আরও অনেক পরিচিত মুখকে।

LEAVE A REPLY