ওজন কমাতে শুধু খাদ্যাভ্যাস নয়, জরুরি আরো ৩ অভ্যাস

সংগৃহীত ছবি

ওজন কমাতে খাদ্যতালিকা থেকে ভাত-রুটি বাদ দিয়ে ওটস, কিনোয়ার মতো স্বাস্থ্যকর খাবার যোগ করছেন অনেকেই। তবে পুষ্টিবিদদের মতে, শুধু খাওয়ার অভ্যাসে পরিবর্তন আনলেই সবসময় ওজন কমে না।কী খাচ্ছেন তার পাশাপাশি কখন, কতটা খাচ্ছেন এবং জীবনযাত্রার ধরন কেমন—তাও ওজন নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে।

স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরেও ওজন না কমার পেছনে ৩টি গুরুত্বপূর্ণ অভ্যাসের কথা তুলে ধরেছেন বিশেষজ্ঞরা। চলুন, জেনে নিই।

পানির ঘাটতি
শুধু খাবার নিয়ন্ত্রণ করলেই ওজন কমে না, শরীরে পর্যাপ্ত তরলের ভারসাম্য থাকাও জরুরি।দিনে প্রয়োজনীয় (প্রায় ৩ থেকে ৪ লিটার) পানি না খেলে হজমপ্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে, যা ওজন কমানোর প্রক্রিয়াকে ধীর করে দেয়।

অনিয়মিত ঘুম
রাতে ঠিকমতো ঘুম না হলে শরীরে মানসিক চাপ বাড়ে এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা তৈরি হয়। এ ছাড়া ঘুমের অভাবে শরীরে ‘ইনসুলিন রেজিস্ট্যান্স’ তৈরি হতে পারে, যা সরাসরি ওজন বাড়িয়ে দেয়।

সারাদিন নিষ্ক্রিয় থাকা
দিনে এক ঘণ্টা জিমে শরীরচর্চা করে বাকি সময় টানা বসে বা শুয়ে কাটালে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না।বিশেষজ্ঞদের মতে, এক জায়গায় টানা বসে না থেকে কাজের ফাঁকে হাঁটাচলা করা এবং খাওয়ার পর অন্তত ১০ মিনিট হাঁটার অভ্যাস ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, ওজন কমানোর জন্য খাদ্যাভ্যাস পরিবর্তনের পাশাপাশি পর্যাপ্ত ঘুম, সঠিক পরিমাণে পানি পান এবং সারাদিন শরীরকে সচল রাখা অত্যন্ত জরুরি।

সূত্র : এই সময়

LEAVE A REPLY