সমালোচকদের প্রশংসা পেয়েও বাতিল হলো ‘স্পাইডার-নয়ার’ সিরিজ

সমালোচকদের প্রশংসা ও একের পর এক পুরস্কার পাওয়ার পরও বন্ধ হয়ে গেল নিকোলাস কেজ অভিনীত বহুল আলোচিত সিরিজ ‘স্পাইডার-নয়ার’। প্রাইম ভিডিও ও এমজিএম+এর এই সিরিজটি মাত্র এক সিজন সম্প্রচারের পরেই বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

গত মে মাসে আটটি পর্ব নিয়ে শুরু হওয়া এই সিরিজ ছিল নিকোলাস কেজের প্রথম মূলধারার টেলিভিশন কাজ। রটেন টমেটোজে সমালোচকদের ৯২% ও দর্শকদের ৯০% ইতিবাচক রেটিং পাওয়ার পাশাপাশি এ বছর প্রাইম ভিডিওর হয়ে সর্বোচ্চ ১১টি এমি মনোনয়নও ঝুলিতে তোলে সিরিজটি। তবুও এই সাফল্য সত্ত্বেও বাতিল করা হলো কেজের স্পাইডার-ম্যান স্পিন-অফটি।

১৯৩০-এর দশকের নিউইয়র্কের প্রেক্ষাপটে তৈরি এই সিরিজে নিকোলাস কেজ অভিনয় করেছেন ‘বেন রেইলি’ নামের এক ভাগ্যবিড়ম্বিত প্রাইভেট ইনভেস্টিগেটরের চরিত্রে, যিনি অতীতের সঙ্গে লড়াই করে শহরের একমাত্র সুপারহিরো হয়ে ওঠেন।সনি পিকচার্স ও অ্যামাজন স্টুডিওসের মার্ভেল মহাবিশ্ব সম্প্রসারণের বড় পরিকল্পনা হিসেবে সিরিজটি তৈরি হয়েছিল।

ওরেন উজিয়েল ও স্টিভ লাইটফুটের পরিচালনায় এই সিরিজে কেজের পাশাপাশি ল্যামোর্ন মরিস, ব্রেন্ডন গ্লিসন ও লি জুন লি অভিনয় করেছিলেন। তবে সব গুঞ্জন ও প্রত্যাশায় পানি ঢেলে প্রথম সিজনেই থমকে গেল কেজের এই সুপারহিরো যাত্রা।

LEAVE A REPLY