অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে টানা দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখল বাংলাদেশ হকি দল। রবিবার (৬ আগস্ট) পুল ‘বি’-এর হাইভোল্টেজ ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার কাছে ৪-২ ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।টানা দুই পরাজয়ের ফলে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে যাওয়ার পথ বাংলাদেশের জন্য বেশ কঠিন হয়ে পড়ল।
অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে টানা দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখল বাংলাদেশ হকি দল। রবিবার পুল ‘বি’-এর হাইভোল্টেজ ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার কাছে ৪-২ ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। টানা দুই পরাজয়ের ফলে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে যাওয়ার পথ বাংলাদেশের জন্য বেশ কঠিন হয়ে পড়ল।
চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচের প্রথম কোয়ার্টার ছিল গোলশূন্য। তবে দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণে ধার বাড়ায় মালয়েশিয়া। ম্যাচের ২১ ও ২৩ মিনিটের মধ্যে পর পর দুই গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগার যুবারা।২৪তম মিনিটে বাংলাদেশের ফরোয়ার্ড আব্দুল্লাহ একটি রিভার্স হিট থেকে চমৎকার গোল করে ব্যবধান ২-১ এ নামিয়ে আনেন।
ম্যাচের তৃতীয় কোয়ার্টারে গোলশোধে মরিয়া হয়ে উঠে বাংলাদেশ। ম্যাচের ৩৩তম মিনিটে ডিফেন্ডার মেহেদি হাসান ওভি দুর্দান্ত এক ফিল্ড গোল করে দলকে ২-২ সমতায় ফেরান।
শেষ কোয়ার্টারে এসে মালয়েশিয়ার গতির সামনে রক্ষণভাগ ধরে রাখতে ব্যর্থ হয় বাংলাদেশ। মালয়েশিয়ার ফরোয়ার্ড সুজাইনি ফাহমি ৪৮ ও ৫১ মিনিটে দুটি ফিল্ড গোল করে ৪-২ গোলের জয় নিশ্চিত করেন।









































