রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন বলে স্থানীয় জরুরি পরিষেবা জানিয়েছে।

গতকাল রবিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে দেশটির উত্তর ককেশাসের অন্যতম সর্বোচ্চ শৃঙ্গ মিঝিরগি পর্বত থেকে তুষারধস নেমে আসে। এতে ৩৩ জন পর্বতারোহীর একটি দল আটকা পড়ে।

জরুরি পরিষেবা জানায়, সোমবার সকাল ৯টা পর্যন্ত ১০ জন পর্বতারোহী নিজেরাই পাহাড় থেকে নিরাপদে নেমে আসতে সক্ষম হন। তবে আরো ছয়জনের অবস্থান ও ভাগ্য সম্পর্কে তখনও নিশ্চিত হওয়া যায়নি।তুষারধসের পর ৫০ জনের বেশি জরুরি উদ্ধারকর্মী অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নেন। তবে দুর্গম পাহাড়ি এলাকা এবং নতুন করে তুষারধসের আশঙ্কায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

LEAVE A REPLY