দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে পুলিশের একগুচ্ছ পরামর্শ

শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আয়োজক, দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবার জন্য বাংলাদেশ পুলিশের নিরাপত্তা পরামর্শ : 

গুজব থেকে সতর্ক থাকুন

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কোনো ঘটনার সত্যতা যাচাই না করে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যের যথার্থতা যাচাই না করে লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকে বিরত থাকুন।

পূজামণ্ডপের নিরাপত্তা

পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে আগত নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা রাখুন। মণ্ডপে ব্যাগ, থলে বা পোটলা নিয়ে প্রবেশ করা থেকে বিরত থাকুন।

পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপন যন্ত্র স্থাপন নিশ্চিত করুন। গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ে গেট স্থাপন করুন।মণ্ডপ ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখুন। সম্ভব হলে স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইটের ব্যবস্থা রাখুন।

পূজামণ্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক নিয়োগ করুন। তাদেরকে সহজে সনাক্ত করার সুবিধার্থে আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র এবং ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্মব্যান্ডের ব্যবস্থা করুন।

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা

পূজা উদযাপনকালে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। আজান ও নামাজের সময় মসজিদের পার্শ্ববর্তী পূজামণ্ডপে পূজা চলাকালে এবং বিসর্জনের সময় শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখুন।

পূজার সময় আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকুন।

বিসর্জন নির্ধারিত রুট অনুসরণ

যানবাহনের স্বাভাবিক চলাচল বজায় রাখতে প্রতিমা বিসর্জনের সময় নির্ধারিত রুট অনুসরণ করুন। স্থানীয় প্রশাসন কর্তৃক নির্ধারিত স্থানে বিসর্জন কার্যক্রম সম্পন্ন করুন।

জরুরি যোগাযোগের নম্বরসমূহ

পুলিশ হেডকোয়ার্টার্স কন্ট্রোল রুম: ০২২২৩৩৮০৬৬১, ০২২২৩৩৮১৯৬৭, ০১৩২০০০১২৯৯, ০১৩২০০০১৩০০; ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি): ০২২২৩৩৫৫৫০০, ০১৮১৭৬০২০৫০; ঢাকেশ্বরী মন্দির সেন্ট্রাল কন্ট্রোল রুম: ০২৯৬১১৩৫৩, ০১৭০৫৫০৫৫২৯; এসআরবি কন্ট্রোল রুম: ০১৭৭৭৭২০০৯; ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম: ০২২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২, ০১৭৩০৩৩৬৬৯৯।

এছাড়া, যেকোন জরুরি পরিস্থিতিতে ২৪ ঘণ্টা জাতীয় জরুরি সেবা ৯৯৯ (টোল ফ্রি) নম্বরে ফোন করে পুলিশ, অ্যাম্বুল্যান্স ও ফায়ার সার্ভিসের সহায়তা পাওয়া যাবে। পাশপাশি জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জদের (ওসি) নম্বর জানতে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট ভিজিট করুন।

LEAVE A REPLY